দর্শনায় লকডাউন বাস্তবায়নে পাঁচজনকে কারাদণ্ড প্রদান

আপলোড তারিখঃ 2021-07-10 ইং
দর্শনায় লকডাউন বাস্তবায়নে পাঁচজনকে কারাদণ্ড প্রদান ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় লকডাউন বাস্তবায়নে প্রশাসন ও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গতকাল শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন, কুড়ুলগাছি ইউনিয়নসহ দর্শনা পৌর এলাকার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়। এসময় সরকারি বিধি-নিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খুলে রেখে ব্যবসা পরিচালনার অপরাধে পাঁচজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জামান। এসময় লকডাউন সফলের লক্ষে অভিযান পরিচালনার পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে জণসাধারণের মধ্যে সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালানো হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করে দর্শনা থানা পুলিশের একটি দল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)