ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়ডাঙ্গা শহরের রেল বাজার এলাকায় পূর্বশত্রুতার জেরে নিপুন শাহা নামের এক যুবককে বেধড়ক মারধরসহ তার মোটরসাইকেল ভাঙ্চুর করেছে কয়েকজন যুবক। স্থানীয়রা আহত অবস্থায় নিপুনকে হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ভর্তি রাখা হয়েছে। এ ঘটনায় কদম আলী নামের এক যুবককে আটক করেছে সদর থানা পুলিশ। এ ঘটনায় নিপুন শাহার পিতা কৃঞ্চপদ শাহা ও সিরাজুল ইসলাম আসমান বাদী হয়ে চুয়ডাঙ্গা সদর থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে নিপুন শাহ রেল বাজার এলাকায় গেলে তার উপর এই হামলার ঘটনা ঘটে। আহত নিপুন শাহা (২০) চুয়াডাঙ্গা পৌর এলাকার জ্বিনতলাপাড়ার কৃঞ্চপদ শাহার ছেলে। এই মারামারির ঘটনায় আটক কদম আলী (২২) চুয়াডাঙ্গা পৌর এলাকার আরামপাড়ার আজাদ মিয়ার ছেলে।
এবিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান জানান, রেল বাজারে মারামারির ঘটনায় দুটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এবং এ ঘটনায় কদম আলী নামের একজনকে আটক করেছে পুলিশ। দুটি অভিযোগই ক্ষতিয়ে দেখা হচ্ছে। প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
