চুরির ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে চোরাই মালামালসহ চোর গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2021-07-08 ইং
চুরির ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে চোরাই মালামালসহ চোর গ্রেপ্তার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার নূরনগরে ইউনুছ মিয়ার বাড়িতে দুধর্ষ চুরির ঘটনায় একমাস পর মামলা হয়েছে। মামলার ২৪ ঘন্টার মধ্যে জড়িত চোর গোপিনাথপুরের আল আমিনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। এসময় গ্রেপ্তারকৃত আসামীর কাছ থেকে বেশ কিছু চোরাই মালামাল উদ্ধার করা হয়। বুধবার দিবাগত রাত ১২টার পর গোপিনাথপুর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী আল-আমিন চুয়াডাঙ্গা সদর উপজেলার গোপিনাথপুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে। এবিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ খান বলেন, একমাস পূর্বে চুরির ঘটনায় গত পরশু অভিযোগ দায়ের হলে। ২৪ ঘন্টার মধ্যে জড়িত একজনকে গ্রেপ্তার করাসহ তার কাছ থেকে মোবাইল স্বর্ণালঙ্কারসহ প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই মামলায় তাকে ৫দিনের জন্য পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও তিনি আরও বলেন, মামলায় জড়িত অপর আসামিদেরকেও আটক করার চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)