আলমডাঙ্গায় ভাতিজার পর এবার করোনায় চাচার মৃত্যু

আপলোড তারিখঃ 2021-07-08 ইং
আলমডাঙ্গায় ভাতিজার পর এবার করোনায় চাচার মৃত্যু ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ভাতিজার মৃত্যুর পর চাচাও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। গতকাল বুধবার বিকেলে ঢাকার নেওয়ার পথে তিনি মারা যান। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মৃত আহাদ আলীর ছেলে হাশেম আলী (৫৫) গত ১ সপ্তাহ পূর্বে সর্দিজ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হন। ওই অবস্থায় করোনা পরীক্ষায় তিনি পজিটিভ হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হলে ৭ জুলাই দুপুরে ঢাকায় নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে বিকেল ৪টার দিকে তার মৃত্যু ঘটে। গ্রামসূত্রে জানা যায়, হাশেম আলীর ছোট ভাই হাকিম আলীও করোনার উপসর্গ নিয়ে অসুস্থ অবস্থায় বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। এ মৃত্যুর ৯ দিন পূর্বে করোনায় মৃত হাশেম আলীর ভাতিজা আব্দুল্লাহ আল মামুন করোনার উপসর্গ নিয়ে গত ২৭ জুন মারা গেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)