বসতঘরে মিলল ২২টি বিষধর সাপ!

আপলোড তারিখঃ 2021-07-08 ইং
বসতঘরে মিলল ২২টি বিষধর সাপ! ছবির ক্যাপশন:
প্রতিবেদক, উথলী: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামের একটি বসতঘর থেকে ২২টি বিষধর গোখরা সাপের বাচ্চা উদ্ধার করেছে স্থানীয়রা। তবে মা সাপটি এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছেন বাড়ির মালিক। তবে সাপের বাচ্চাগুলো সব মেরে ফেলেছে স্থানীয়রা। গতকাল বুধবার বেলা সাড়ে ৩টারয় উথলী গ্রামের আমতলাপাড়ার কিনু মন্ডলের ছেলে মনিরুল ইসলাম মনি মিয়ার বসতঘর থেকে সাপগুলো উদ্ধার করা হয়। বাড়ির মালিক মনি মিয়া জানান, আমার বসত ঘরের মেঝেতে হঠাৎ ইদুরের গর্ত দেখতে পায়। এতে আমার সন্দেহ হয় যে ওই গর্তের ভেতরে সাপ থাকতে পারে। এমন সন্দেহ থেকেই কয়েকজন যুবককে নিয়ে ঘরের মেঝের মাটি কোপাতে শুরু করি। এর পরপরই মেঝে থেকে বেরিয়ে আসতে থাকে একেকটি গোখরা সাপের বাচ্চা। ঘরের অর্ধেক মাটি কাটা শেষ হতেই ২২টি গোখরো সাপের বাচ্চা পাওয়া যায়। পরে সাপের বাচ্চাগুলোকে মেরে ফেলা হয়েছে। তবে মা সাপটি ধরতে না পারায় পরিবারের সদস্যেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বৃষ্টি এবং সন্ধ্যা হয়ে যাবার কারণে গর্ত খোড়ার কাজ বন্ধ রাখা হয়েছে এবং গর্তের মুখ বন্ধ করে রাখা হয়েছে। আগামীকাল (আজ) বৃহস্পতিবার সকালে আবার ওই গর্ত খোড়া হবে। এ ঘটনার পর থেকেই ওই এলাকার পাড়া-মহল্লার মানুষগুলোর মধ্যে সাপ আতঙ্ক বিরাজ করছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)