অক্সিজেন সমস্যায় কেউ মারা যাবে না -জিপু চৌধুরী

আপলোড তারিখঃ 2021-07-08 ইং
অক্সিজেন সমস্যায় কেউ মারা যাবে না -জিপু চৌধুরী ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় দিলীপ কুমার আগরওয়ালার উদ্যোগে বিনামূল্যে জরুরি অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বিনামূল্যে জরুরি অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বেলা তিনটায় এ কার্যক্রমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও জেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু। জানা গেছে, চুয়াডাঙ্গায় করোনার সংক্রমণ দিনদিন বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিনই কেউ না কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। বিশেষ করে স্বাস্থ্য বিভাগ থেকে বলা হচ্ছে, বেশির ভাগই অক্সিজেন সমস্যা। রোগী গুরুতর অসুস্থ হলে শ্বাসকষ্ট হচ্ছে। তাই এই দুর্যোগকালীন সময়ে চুয়াডাঙ্গাবাসী যাতে অক্সিজেন কষ্টে মারা না যায়, সেজন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক, এফবিসিসিআই-এর পরিচালক, বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক, তারা দেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাবু দিলীপ কুমার আগরওয়ালা। চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও জেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু সংকটকালীন সময়ের বিষয়টি অনুধাবন করে নিজে এ অক্সিজেন সেবা কার্যক্রমের তদারকি করছেন। ইতিমধ্যেই কয়েকজন অসুস্থ রোগীকে অক্সিজেন সরবরাহ করা হয়েছে। বাবু দিলীপ কুমার আগরওয়ালা সার্বিক সহযোগিতায় ও সাবেক মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপুর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ‘পাশে আছি আমরা’ শিরোনামে এ কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জানিফ। গতকাল বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে অক্সিজেন ও প্রয়োজনীয় সামগ্রী ‘তারা দেবি ফাউন্ডেশনের’ পক্ষ থেকে ওবাইদুর রহমান চৌধুরী জিপুর নিকট হস্তান্তর করেন তারা দেবি ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির শিপলু। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক-১ ও চুয়াডাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক-২ ও আলুকদিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইমরান আহমেদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জানিফ, জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য আব্দুল আলিম, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজি ইমদাদুল হক সজল, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর, ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সেলিম উদ্দীন পিন্টু, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম আহ্বায়ক দিশান, ছাত্রলীগ নেতা নিপ্পন, আকিব, হাসান, মিন্টু, আনিস, সজিব, রাব্বি, শিথুন, সাদিক, প্লাবন, সাঈদ, রোমান, এনামুল, নাজমুল, শাওন, আহাদ প্রমুখ। এসময় পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, চুয়াডাঙ্গাতে কেউ অক্সিজেন সমস্যায় মারা যাবে না, সেটা হতে দেওয়াও যাবে না। স্বাস্থ্য বিভাগের পাশাপাশি আমরাও মানুষের জন্য অক্সিজেনের ব্যবস্থা করছি। এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করছেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও আমাদের অভিভাবক বাবু দিলীপ কুমার আগরওয়ালা। সার্বক্ষণিক একটি হটলাইন নাম্বার (০১৭২১-২৫৬০০৪) রেখেছি। যে নাম্বারে কল দিলে আপাতত চুয়াডাঙ্গা পৌরসভার মধ্যকার যে কেউ বিনামূল্যে অক্সিজেন সেবা পাবেন। ‘পাশে আছি আমরা’ নামক সমাজসেবী সংগঠনের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করা হবে। অতিদ্রুতই সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি করা হবে। অতিদ্রুত পুরো জেলার মধ্যে এই অক্সিজেন কার্যক্রম সরবরাহের ব্যবস্থাও নেওয়া হবে, ইনশা-আল্লাহ। এসময় তিনি আরও বলেন, সংকটকালীন সময়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষকে সহযোগিতা করতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)