ছবির ক্যাপশন:
প্রতিবেদক, উথলী:
জীবননগর উপজেলার উথলীতে ভূমিহীন ও গৃহহীনদের নির্মাণাধীন ঘর পরিদর্শন করলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ভূমিহীন পরিবারের জন্য নির্মিত ঘর পরিদর্শন ও সার্বিক খোঁজখবর নেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন, টিআইও অফিসার মো. মিজানুর রহমান, উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।
