লকডাউনে বদলে গেছে ডাকবাংলা বাজারের চিত্র

আপলোড তারিখঃ 2021-07-07 ইং
লকডাউনে বদলে গেছে ডাকবাংলা বাজারের চিত্র ছবির ক্যাপশন:
সাইফুল ইসলাম, ডাকবাংলা: ঝিনাইদহে সপ্তাহব্যাপী কঠোর লকডাউনে অনেকটা বদলে গেছে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে মাঝামাঝি অবস্থিত ডাকবাংলা ও ত্রিমহনী বাজারের চেহারা। ‘লকডাউন’ সর্বাত্মকভাবে পালনে বাধ্য করতে পাড়া-মহল্লা থেকে শুরু করে প্রধান সড়ক ও মোড়ে মোড়ে টহল দিচ্ছেন সেনাবাহিনী, ডাকবাংলা ক্যাম্প পুলিশ ও গ্রাম-পুলিশ। রাস্তায় পুলিশের টহল গাড়ি, পণ্যবাহী ট্রাক, রোগীবাহী অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার, রিকশা, মোটরসাইকেলসহ জরুরি প্রয়োজনে ব্যবহৃত সীমিত সংখ্যক যানবাহন ছাড়া তেমন যানবাহন চোখে পড়ছে না। গতকাল মঙ্গলবার চলতি লকডাউনের ৬ষ্ঠ দিনে এমন চিত্র দেখা গেছে ডাকবাংলা বাজার। এবিষয়ে ডাকবাংলা পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মো. লিটন হোসেন বলেন, সারা দেশে ন্যায় ডাকবাংলায় সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। আমরা সাধারণ জনগনকে সচেতন করছি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)