গাংনীতে বজ্রপাতে ফাঁকা মাঠে কৃষকের মৃত্যু

আপলোড তারিখঃ 2021-07-07 ইং
গাংনীতে বজ্রপাতে ফাঁকা মাঠে কৃষকের মৃত্যু ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মাঠে গরু চরানোর সময় বজ্রপাতে গোলাম রসুল (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াবাড়িয়া গ্রামের মাঠে এ বজ্রপাতে ঘটনা ঘটে। নিহত গোলাম রসুল সড়াবাড়িয়া গ্রামের মৃত বরকত আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক গোলাম রসুল প্রতিদিনের ন্যায় ১৫-২০ গরু নিয়ে গ্রামের ধঞ্চের মাঠে গিয়েছিলেন। গরু চরানোর একপর্যায়ে ভারীবর্ষণ শুরু হয়। তখন ফাঁকা মাঠে অন্যান্য কৃষকের সাথে তিনিও গরু নিয়ে বাড়ি ফেরার চেষ্টা করছিলেন। এসময় মাঠের মধ্যে থেকে নিরাপদ আশ্রয়ে আসার আগেই বজ্রপাতে ঘটনাস্থলেই গোলাম রসুলের মৃত্যু হয়। বজ্রাঘাতে আহত হন গরু চরাতে যাওয়া একই গ্রামের আজিজুল ইসলাম (৫০)। তিনি স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, বিষয়টি আমরা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)