সুমাইয়া আত্মহত্যার ঘটনায় খাদিমপুরের শান্তি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2021-07-07 ইং
সুমাইয়া আত্মহত্যার ঘটনায় খাদিমপুরের শান্তি গ্রেপ্তার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের আলোচিত সুমাইয়া আত্মহত্যার ঘটনায় জাড়িত মামলার এজাহারনামীয় আসামি খাদিমপুরের শান্তিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। এখনও ধরা-ছোয়ার বাইরে রয়েছে মূল আসামি লোকমান রহমান। গতকাল মঙ্গলবার সকালে টাঙ্গাইল জেলার ভূয়াপুর থানাধীন অর্জুনা গ্রাম থেকে শান্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী শান্তি (৫০) আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের মৃত ইয়াজ উদ্দিনের ছেলে। গতকাল মঙ্গলবার রাতে এক প্রেস বার্তায় এ তথ্য নিশ্চিত করে সদর থানা পুলিশ। জানায়, গত ৪ জুন ওই ঘটনার পর দুই জনের নাম উল্লেখ করে সদর থানায় অভিযোগ দায়ের হলে অভিযুক্তদের আটক করে আইনের আওতায় আনতে কাজ শুরু করে পুলিশ। ঘটনার পর থেকেই তারা পলাতক ছিলো। এই দীর্ঘ সময়ে পুলিশের বিভিন্ন তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে আসামি শান্তির অবস্থানের ব্যাপারে নিশ্চিত হয় পুলিশ। পরে পুলিশ পরিদর্শক (ওসি) অপারেশনের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) হাসানুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স টাঙ্গাইল জেলার ভূয়াপুর থানা পুলিশের সহায়তায় অর্জুনা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করেন। খাদিমপুর গ্রামের শান্তিকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু জিাহাদ খান জানান, ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিলো। আসামি শান্তিকে সংশ্লিষ্ট মামলায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)