দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে দুই যুবকের জেল-জরিমানা

আপলোড তারিখঃ 2021-07-07 ইং
দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে দুই যুবকের জেল-জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় মাদক সেবনের অপরাধে দুই যুবককে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা করা হয়েছে। দণ্ডিত যুবকেরা হলেন- দামুড়হুদা দশমীপাড়ার হেকমততুল্লাহর ছেলে মেহেদি হাসান (২২) ও দামুড়হুদা খাপাড়ার মৃত জমিন উদ্দীনের ছেলে সাঈদ (৩২)। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জয়রামরামপুর স্টেশনপাড়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ এ রায় দেন। জানা যায়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেকের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাজু ও এসআই সোয়াদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে জয়রামপুর স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সেবন করার অপরাধে এই যুবককে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে দণ্ড দেয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)