আলমডাঙ্গায় সরঞ্জামসহ ৫ জুয়াড়ি আটক

আপলোড তারিখঃ 2021-07-06 ইং
আলমডাঙ্গায় সরঞ্জামসহ ৫ জুয়াড়ি আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার বৈদ্যনাথপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে জুয়া খেলা অবস্থায় ৫ জুয়াড়িকে আটক করেছে ওসমানপুর-প্রাগপুর ক্যাম্প পুলিশ। গত রোববার রাতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। এসময় জুয়ার বোর্ড থেকে টাকা ও তাস জব্দ করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গার বৈদ্যনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাত নামার সাথে সাথে জুয়া খেলা ও মাদকের আসর বসে এমন অভিযোগের ভিত্তিতে রোববার রাতে এসআই হাসনাইন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এসময় বেশ কয়েকজন পালিয়ে গেলেও আটক হয় শেখপাড়া গ্রামের ইয়ামিন শেখের ছেলে জাহাঙ্গীর (৩২), একই গ্রামের মৃত মক্কেল আলীর ছেলে মহাবুল ইসলাম (৩৪), বৈদ্যনাথপুর গ্রামের চান আলীর ছেলে রতন আলী (৩০), একই গ্রামের মানিক আলীর ছেলে শাহাবুল ইমলাম (২৬), বড় বোয়ালিয়া গ্রামের আরমান আলীর ছেলে আরিফুল ইসলাম (২০)। এসময় জুয়া খেলার আসর থেকে ১ হাজার ৪৭৮ টাকা ও ১ সেট তাস উদ্ধার করা হয়। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় আটককৃতদের নামে জুয়া আইনে মামলা হয়েছে। গতকাল সোমবার আটককৃতদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)