বাড়ি বাড়ি গিয়ে খাবার ও নগদ অর্থ পৌঁছে দিচ্ছেন মেয়র রিটন

আপলোড তারিখঃ 2021-07-06 ইং
বাড়ি বাড়ি গিয়ে খাবার ও নগদ অর্থ পৌঁছে দিচ্ছেন মেয়র রিটন ছবির ক্যাপশন:
মিজানুর রহমান জনি, মেহেরপুর: করোনায় আক্রান্ত ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে খাবার ও ওষুধ কেনার জন্য নগদ অর্থ পৌঁছে দেওয়া অব্যাহত রেখেছেন মেহেরপুর পৌরসভার মেয়র ও মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন। গতকাল সোমবার দুপুরের দিকে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন মেহেরপুর শহরের ২ নম্বর ওয়ার্ড মুখার্জি পাড়া, ৬ নম্বর ওয়ার্ড গড়পাড়া, ৫ নম্বর ওয়ার্ড ওয়াবদা পাড়া, ৮ নম্বর ওয়ার্ড বাসস্ট্যান্ডপাড়াসহ বিভিন্নপাড়ায় বাড়ি বাড়ি গিয়ে খাবার ও ওষুধ কেনার জন্য নগদ অর্থ পৌঁছে দেন। এসময় পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন আক্রান্ত পরিবারের সদস্যদের বলেন, প্রয়োজন হলেই ফোন দেবেন, আমি খাবার পৌঁছে দেব। এসময় প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, জেলা যুবলীগের সদস্য সাজেদুর রহমান সাজু উজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)