ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর:
সরকারি আইন অমান্য করে লকডাউনের মধ্যে মাস্কবিহীন বাইরে ঘোরাফেরা করার সময় পাঁচ ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল রোববার সকালের দিকে মেহেরপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লকডাউন চলাকালে সরকারি নির্দেশনা অমান্য করে মাস্কবিহীন চলাচল এবং বিনা কারণে বাইরে বের হওয়ার অপরাধে পাঁচ ব্যক্তির নিকট থেকে ১ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।
