মেহেরপুরের নতুন পুলিশ সুপার রাফিউল আলম

আপলোড তারিখঃ 2021-07-05 ইং
মেহেরপুরের নতুন পুলিশ সুপার রাফিউল আলম ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলীকে বদলি করে হবিগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে, মেহেরপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশেষ শাখার পুলিশ সুপার রাফিউল আলম। গতকাল (৪ জুলাই) রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। একইসঙ্গে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাকে ঢাকা পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মেহেরপুরের নবাগত পুলিশ সুপার রাফিউল আলম বিসিএস ২৫ তম ব্যাচের পুলিশ ক্যাডার। তাঁর বাড়ি কিশোরগঞ্জ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)