দর্শনায় ভাঙা রাস্তায় ঝুঁকি নিয়ে চলাচল!

আপলোড তারিখঃ 2021-07-05 ইং
দর্শনায় ভাঙা রাস্তায় ঝুঁকি নিয়ে চলাচল! ছবির ক্যাপশন:
দর্শনা অফিস : দর্শনা পৌর এলাকার কলেজপাড়ার একটি রাস্তা ভেঙে মরণ ফাঁদে পরিণত হয়েছে। পৌরসভা বটতলা থেকে দর্শনা মুজিবনগর সড়ক পর্যন্ত রাস্তাটি দিয়ে মারাত্মক ঝুকি নিয়ে চলাচল করছে সাধারণ মানুষ। রাস্তাটির প্রায় ৪ শ মিটার দৈর্ঘ্য এ রাস্তটির মাঝখান থেকে রয়েছে শহরের পানি নিষ্কাশনের ড্রেন। ড্রেনের ওপর থাকা স্লাবগুলো প্রায় দেড় বছর ধরে অর্ধেক করে ভেঙ্গে রড বেরিয়ে গেছে। ফলে রাস্তাটি দিয়ে মোটরসাইকেল বা বাইসাইকেল নিয়ে যাওয়াত দূরের কথা পায়ে হেটে চলতেই বেগ পেতে হয়। ভুক্তভোগীদের মধ্যে কয়েকজন বলেন, দীর্ঘদিন ধরে এ রাস্তাটির স্লাবগুলো ভেঙ্গে গেলেও দেখার কেউ নেই। এ রাস্তাটি সংস্কারের বিষয়ে ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র রেজাউলের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এই রাস্তাটি অতিদ্রুত সংস্কারের জন্য দর্শনা পৌর মেয়র ও আমি ইঞ্জিনিয়াকে জানিয়েছি। আশা করছি অতি দ্রুত ভাঙা স্লাব গুলো পরিবর্তন করে নতুন স্লাব নির্মাণ করে দেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)