লকডাউনের প্রভাব নেই গ্রামীণ জনপদে

আপলোড তারিখঃ 2021-07-04 ইং
লকডাউনের প্রভাব নেই গ্রামীণ জনপদে ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন শহরাঞ্চলে ব্যাপক সাড়া ফেললেও প্রভাব ফেলতে পারেনি গ্রামাঞ্চলের মানুষের মধ্যে। শহরাঞ্চল ও সড়ক-মহাসড়কে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতার কারণে বেশ সাড়া ফেলেছে লকডাউন। তবে জেলার বিভিন্ন গ্রামাঞ্চলের মানুষ ঠিকই বের হচ্ছে ঘর থেকে। এমনকি বেশির ভাগ মানুষ মাস্ক পরেননি বরং আগের মতো চুটিয়ে চায়ের দোকানে বা পাড়া-মহল্লায় বসে আড্ডা দিয়ে সময় কাটাচ্ছে। তাই গ্রামাঞ্চলে প্রশাসনের নজরদারী বাড়ানোর তাগিদ দিয়েছে সচেতন মহল। গতকাল শনিবার সরেজমিনে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার নতিপোতা, লক্ষীপুর, জুড়ানপুর, চিৎলা, হোগলডাঙ্গা ও দামুড়হুদা সদর ইউনিয়রে বিভিন্ন গ্রামে ঘুরে দেখা যায়, গ্রামের সব মানুষ স্বাভাবিক চলাফেরা করছে। দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামের কৃষকদের দল বেধে মাঠে গরু চরাতে দেখা গিয়েছে। জুড়ানপুর-লক্ষীপুর সড়কের মাঠের চা-খ্যাত তক্কলের চায়ের দোকান চলছে নিয়মিত। জুড়ানপুর বটতলা বাজারের অবস্থা একদমই স্বাভাবিক। দামুড়হুদার চিৎলা গ্রামের চিত্রও অভিন্ন। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনের প্রায় দোকানই খোলা। অন্যদিকে ভগিরথপুর, নতিপোতা, হোগলডাঙ্গা, করিমপুরসহ এলাকার বিভিন্ন গ্রামে চিত্র একই রকম। নাম প্রকাশ না করার শর্তে দামুড়হুদা উপজেলার চিৎলার এক ব্যবসায়ী বলেন, অতীতেও লকডাউন গ্রামাঞ্চলের মানুষকে প্রভাব ফেলতে পারেনি, এখনো একই পরিস্থিতি। মানুষ দিব্বি চায়ের দোকানে বিভিন্ন পাড়া-মহল্লায় আড্ডা দিয়ে সময় কাটাচ্ছে। আরেক ব্যক্তি মতে, বাজার কেন্দ্রীক সরকার ঘোষিত লকডাউন পালিত হলেও গ্রামীণ জনপদে এর প্রভাব তেমন পড়েনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)