আন্দুলবাড়ীয়ায় শুরু হয়েছে করোনা পরীক্ষা, চারজন আক্রান্ত

আপলোড তারিখঃ 2021-07-04 ইং
আন্দুলবাড়ীয়ায় শুরু হয়েছে করোনা পরীক্ষা, চারজন আক্রান্ত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আন্দুলবাড়ীয়ায় শুরু হয়েছে করোনার নমুনা পরীক্ষা। গতকাল শনিবার সকাল থেকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে করোনা পরীক্ষা ক্যাম্পের আয়োজন করা হয়। প্রথম দিনে সর্বোচ্চ ৩২ জনের করোনার নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে চারজনের করোনা পজিটিভি হয়। আর ২৮ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। এসময় করোনা আক্রান্ত ৪ রোগীকে ১৪ দিন বাড়িতে আইসোলোশনে রেখে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার পরামর্শ দেন। নমুনা সংগ্রহ ও পরীক্ষা-নিরীক্ষা করেন জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অফিস সহকারী মিকাইল হোসেন, ল্যাব সহকারী টেকনিক্যাল আব্দুল হাকিম, ইপিআই টেকনিক্যাল জুলফিকার আলী ও আন্দুলবাড়ীয়া ইউনিয়নের স্বাস্থ্য সহকারী সাইফুজ্জান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)