ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
মেহেরপুরের গাংনীতে মাহাফুজ আলী (২৫) নামের এক অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার হওয়া মাহাফুজ আলী গাংনী থানার রামকৃষ্ণপুর ধলা গ্রামের জাব্বার হোসেনের ছেলে। গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, গত ২১ মেহেরপুর জেলার গাংনী থানাধীন কাথুলী এলাকা হতে অপহৃত হয় ১৫ বছর বয়সী এক কিশোরী। পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে গাংনী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ২২, তারিখ ২৫/০৬/২১ইং। এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ র্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, অপহৃত ভিকটিম মেহেরপুর জেলার গাংনী থানাধীন পৌরসভা শাহারবাটী এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিমকে উদ্ধার পূর্বক মাহাফুজ আলীকে গ্রেপ্তার করে।
পরবর্তীতে উক্ত গ্রেপ্তারকৃত আসামিকে মেহেরপুর জেলার গাংনী থানায় হস্তান্তর করে এবং ভিকটিমকে তার পরিবারের নিকট হস্তান্তর প্রক্রিয়ার জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।
