দামুড়হুদায় করোনায় সরকারি কর্মকর্তার মৃত্যু, শোক প্রকাশ

আপলোড তারিখঃ 2021-07-03 ইং
দামুড়হুদায় করোনায় সরকারি কর্মকর্তার মৃত্যু, শোক প্রকাশ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: মহামারি করোনাভাইরাসের ছোবলে দামুড়হুদা উপজেলার এক সরকারি প্রশাসনিক কর্মকর্তার মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা ডিএসসিসি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। জিন্নাত আলী দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসের অধীনে কর্মরত ছিলেন। তিনি দামুড়হুদা উপজেলার জাহাজপোতা গ্রামের মৃত কেছমত আলীর ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি ১৪ দিন করোনাভাইরাসের সাথে মোকাবিলা করে শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন। জানা যায়, গত ১৬ জুন বুধবার জিন্নাত আলীর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাঁকে নেওয়া হয়। পরে করোনা টেস্ট করে তাঁর পজিটিভ আসে। পরে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ১৮ জুন তাঁর শরীরের অবনতি হয়ে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকায় রেফার্ড করলে ঢাকা ডিএনসিসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। চুয়াডাঙ্গা পলাশপাড়া জামে মসজিদে জানাজা শেষে জান্নাতুল মাওয়া কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন হবে বলে তাঁর পরিবার থেকে জানা যায়। এদিকে, তাঁর মৃত্যুতে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানসহ সময়ের সমীকরণ পরিবার গভীর শোক প্রকাশ করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)