গাংনীতে কঠোরভাবে লকডাউন পালন

আপলোড তারিখঃ 2021-07-03 ইং
গাংনীতে কঠোরভাবে লকডাউন পালন ছবির ক্যাপশন:
গাংনী অফিস: লকডাউনের নির্দেশনা বাস্তবায়নের দ্বিতীয় দিন গাংনী উপজেলায় ব্যাপক অভিযান পরিচালনা করা হয়েছে। গাংনী শহরে পৌর মেয়র আহম্মেদ আলীর নেতৃত্বে স্বেচ্ছাসেবকদের অবস্থান রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি খানম সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনছার সদস্যদের নিয়ে এ উপজেলার বিভিন্ন প্রান্তে মহড়া দিয়েছেন। মহড়াকালে সড়কগুলো ছিল প্রায়ই ফাঁকা। যারা ঘর থেকে বের হয়েছেন, তাদের পড়তে হয়েছে জেরার মুখে। তবে আশার কথা হচ্ছে বেশিরভাগ মানুষ মাস্ক ব্যবহার করছেন বলে জানিয়েছেনে অভিযানের সদস্যরা। বামন্দী পশু হাট বন্ধ। তবে হাটের অন্যান্য বিষয়ে ইজারাদারকে নির্দেশনা বাস্তবায়নে কঠোর নির্দেশ দিলেন ইউএনও। বামন্দী হাটের সবজি ব্যাপারী ও ক্রেতাদের সচেতন করা হচ্ছে। বামন্দী বাজার বাসস্ট্যান্ডে সেনাবাহিনীর অবস্থান। বামন্দী বাজার বাসস্ট্যান্ডে সেনবাহিনীর অবস্থান। বাজার সড়ক দিয়ে ইউএনও’র মহড়ার যানগুলো গাংনীর দিকে। লকডাউন পরিস্থিতি নিয়ে বামন্দী বাসস্ট্যান্ডে সাংবাদিকদের বিফ্রিং করছেন ইউএনও ও উপজেলা চেয়ারম্যান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)