আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৯ জনের জরিমানা

আপলোড তারিখঃ 2021-07-03 ইং
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৯ জনের জরিমানা ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: সর্বাত্মক লকডাউন পালনে আলমডাঙ্গার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই সরকারের জারিকৃত লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে ছিল আলমডাঙ্গা উপজেলা প্রশাসনসহ আলমডাঙ্গা থানার পুলিশ প্রশাসন ও লকডাউন বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর চৌকস টিম। লকডাউনের বিধি-নিষেধ অমান্য করায় শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার মাধ্যমে সুরেশের ছেলে অমিত কুমারকে ৩ হাজার টাকা, তাইজালের ছেলে রবিউলকে ৫ শ টাকা, নুর ইসলামের ছেলে ফারুক হোসেনকে ৫ শ টাকা, কাঙালি মণ্ডলের ছেলে এনামুলকে ৫ শ টাকা, দত্ত স্টোরের মালিক হিমাংসু দত্তের ছেলে সংকর দত্তকে ৫ শ টাকা, রবজেলের ছেলে আজহারুলকে ৩ শ টাকা, ডাউকি গ্রামের মুনসাদ আলীর ছেলে টিটুকে ৫ শ টাকা, কলেজপাড়ার দাউদের ছেলে বাবলুকে ৫ শ টাকা, বদর উদ্দিনের ছেলে ডাবলুকে ৫ শ টাকাসহ ৯ জনকে মোট ৬ হাজার ৮ শ টাকা জরিমানা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)