চুয়াডাঙ্গা জেলায় করোনাক্রান্তদের সুস্থতা কামনা

আপলোড তারিখঃ 2021-07-03 ইং
চুয়াডাঙ্গা জেলায় করোনাক্রান্তদের সুস্থতা কামনা ছবির ক্যাপশন:
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের জন্মদিনে জেলা যুবলীগের দোয়া সমীকরণ প্রতিবেদন: বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের জন্মদিনে তাঁর দীর্ঘায়ু কামনা ও চুয়াডাঙ্গা জেলাসহ দেশের সকল করোনা আক্রান্তদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে চুয়াডাঙ্গা জেলা যুবলীগ। গতকাল শুক্রবার বিকেলে স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় জেলা যুবলীগের কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দারের সার্বিক তত্বাবধানে বিশেষ দোয়া পরিচালনা করেন স্টেডিয়াম জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ওমর ফারুক। দোয়ার আগে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় নঈম হাসান জোয়ার্দ্দার বলেন, ‘শেখ ফজলে শামস পরশ ব্যক্তি জীবনে একজন সদালাপী, নম্র, ভদ্র ও বিশিষ্ট সমাজসেবক হিসেবে ব্যাপক পরিচিত। তিনি ছোটবেলা থেকেই সামাজিক নানা কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনার সুখী ও সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’ নঈম সাহান জোয়ার্দ্দার আরও বলেন, ‘এই করোনা মহামারি সময়ে আপনারা সকলে স্বাস্থ্যবিধি মেনে চলুন, অপ্রয়োজনে ঘরের বাইরে বের হবেন না। নিজে বাঁচুন, নিজের পরিবার ও দেশকে বাঁচান। মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ ব্যবস্থায় সংকটকালীন বর্তমান পরিস্থিতিতে ৩৩৩ নম্বরে মাত্র একটি ফোন কলেই জরুরি স্বাস্থ্যসেবা ও ত্রাণ-সামগ্রী আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে।’ সংক্ষিপ্ত আলোচনা এবং দোয়া মাহফিলে সামাজিক ও শারীরিক দূরত্ব মেনে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা দরুদ হাসান, মাসুম বিল্লাহ, পিরু মিয়া, মাসুদুর রহমান মাসুম, বিপ্লব হোসেন, আল-ইমরান শুভ, রামিম হাসান সৈকত, সামিউল শেখ সুইট, শেখ রাসেল, টুটুল, দিপু বিশ্বাস, জামাল, লোকমান, নোমান, রুবেল, কবির, সজল, আনোয়ার, বিপুল, ইমনার, শাকিব, অমি, কাফি প্রমুখ। উল্লেখ্য, অনুষ্ঠানে করোনাভাইরাসে আক্রান্ত ও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারীদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়। এছাড়া দেশে ও প্রবাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সকল নেতা-কর্মীর জন্যও প্রার্থনা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)