চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা মোস্তফা খাঁন

আপলোড তারিখঃ 2021-07-02 ইং
চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা মোস্তফা খাঁন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা মোস্তফা খাঁন মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। পরে জোহরের নামাজের পর তাঁকে গার্ড অব অনার প্রদান শেষে চুয়াডাঙ্গা শহরের পুরাতন গোরস্তানে তাঁর দাফনকাজ সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। গতকাল দুপুরে পুরাতন গোরস্তান জামে মসজিদ প্রাঙ্গণে মোস্তফা খাঁনের প্রতি প্রথমে রাষ্ট্রীয় মর্যাদায় সালাম প্রদর্শন করা হয়। জেলা পুলিশের একটি চৌকস দল সশস্ত্র সালাম প্রদর্শন করেন। এসময় নিহতের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন। তিনি জেলা প্রশাসনের পক্ষে মরহুম মোস্তফা খাঁনের আত্মার মাগফিরাত কামনা এবং নিহতের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা শহরের জ্বিনতলা মল্লিকপাড়ার মৃত কুদরত আলী খাঁনের ৯ সন্তানের মধ্যে মোস্তফা খাঁন ছিলেন সেজ পুত্র। ৭১’এ দেশ মাতৃকার ডাকে সাড়া দিয়ে জীবন বাজি রেখে স্বাধীনতা যুদ্ধে অংশ নেন অকুতোভয় এ সৈনিক। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নের ঐতিহাসিক আটকবর এলাকায় যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। সেখানে ১৩ জনের মধ্যে ৮ জন শহিদ হলেও ৫ জন বীর সৈনিক প্রাণে বেঁচে যান। বেঁচে যাওয়া ওই ৫ জনের মধ্যে মোস্তফা খাঁনের নাম রয়েছে প্রথমেই। সবশেষ তিনি চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার ছিলেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনীসহ বহু গুণগ্রাহী ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা মোস্তফা খাঁন ছিলেন ডিবিসি টেলিভিশনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি জিসান আহমেদের নানা। এদিকে, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা খাঁনের মৃত্যুতে দৈনিক সময়ের সমীকরণ পরিবারের পক্ষ থেকে প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)