ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় মাদক ব্যবসায়ী ছোটনকে গাঁজাসহ আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা চুয়াডাঙ্গা সদর উপজেলার পীরগঞ্জ ঠাকুরপুর গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্ত ছোটন ওরফে কালু (২০) ঠাকুরপুর প্রামের সদর উদ্দিন ওরফে ফজলুর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ ফোর্স নিয়ে কালুর বাড়িতে অভিযান চালিয়ে ১৫ গ্রাম গাঁজাসহ তাঁকে আটক করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
