সরকারি নিষেধাজ্ঞা অমান্য, হাট বন্ধ করল প্রশাসন!

আপলোড তারিখঃ 2021-07-02 ইং
সরকারি নিষেধাজ্ঞা অমান্য, হাট বন্ধ করল প্রশাসন! ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আমঝুপি: চলমান লকডাউনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে হাট চালানোর সময় মেহেরপুর সদর উপজেলার আমঝুপি হাটে অভিযান চালিয়ে হাট বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলমের নেতৃত্বে আমঝুপি হাটে অভিযান চালানো হয়। এসময় মুহূর্তের মধ্যে হাট ফাঁকা হয়ে যায়। ব্যবসায়ীরা তড়িঘড়ি করে তাঁদের পণ্য সরিয়ে নেন। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম বলেন, আগামী ৭ দিন মেহেরপুরের কোনো হাট বসানো যাবে না। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাঁচা তরি-তরকারিসহ মুদিখানার দোকান খোলা রাখা যাবে। এই এক সপ্তাহে মেহেরপুরে দেহে কয়টি হাট রয়েছে, সে হাটগুলো সম্পূর্ণরূপে বন্ধ রাখা হবে। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান, মেহেরপুর সদর থানার এসআই শুভ সেখানে উপস্থিত ছিলেন। পরে সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম আমঝুপি বাজারসহ আমঝুপির বিভিন্ন এলাকায় অভিযান চালান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)