চুয়াডাঙ্গায় চুরি যাওয়া মোটরসাইকেলসহ চোর গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2021-07-02 ইং
চুয়াডাঙ্গায় চুরি যাওয়া মোটরসাইকেলসহ চোর গ্রেপ্তার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে চুরি যাওয়া মোটরসাইকেলসহ চোর সিন্ডিকেটের সদস্য আব্দুল হালিমকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খানসহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ। গ্রেপ্তারকৃত আব্দুল হালিমের বাড়ি শহরের শান্তিপাড়ায়। পুলিশ জানায়, গত ২৯ জুন সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বর থেকে লাল রঙের একটি মোটরসাইকেল চুরি হয়ে যায়। চোর ওই মোটরসাইকেলটি চালিয়ে নিয়ে যাচ্ছে, এমন একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়। বিষয়টি স্থানীয় থানা পুলিশের নজরে আসলে পুলিশ অভিযান শুরু করে। অল্প সময়ের মধ্যে মোটরসাইকেলসহ চোর সিন্ডিকেটের এক সদস্যকে জেলার হাসাদহ বাজার থেকে গ্রেপ্তার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, চোরচক্রের অন্য সদস্যদের আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)