ছবির ক্যাপশন:
দর্শনা অফিস:
সামাজিক দূরুত্ব বজায় রেখে স্বল্প পরিসরে দর্শনা পৌরসভায় ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় পৌরসভার সম্মেলনকক্ষে পৌর মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত হিসাবরক্ষক সরোয়ার হোসেন উপস্থিত সকলের সামনে এ বাজেট পেশ করেন।
বিভিন্ন খাতে চলতি ২০২১-২০২২ অর্থবছরে জন্য ২৪ কোটি ৬৭ লাখ ১৩ হাজার ১৬০ টাকার বাজেট সামনে রেখে এ প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়। এর মধ্যে চলতি অর্থবছরে রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ৬০ লাখ ১৭ হাজার ২৪৫ টাকা এবং বার্ষিক উন্নয়ন তহবিল থেকে ২১ লাখ ৬ লাখ ৯৫ হাজার ৫১৪ টাকা। চলতি ২০২১-২২ অর্থবছরে ব্যয় ধরা হয়েছে ২৪ কোটি ৬৫ লাখ ৪ হাজার ১৩০ টাকা। উদ্ধৃত্ত টাকা রাজস্ব খাতে ১ কোটি ৩৩ লাখ ১১৫ টাকা ও উন্নয়ন খাতে ৭৬ হাজার ৫১৪ টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শনা পৌরসভার সচিব মনিরুজ্জামান শিকদার, প্যানেল মেয়র রেজাউল ইসলাম, রবিউল হক, জাহানারা খাতুন, কাউন্সিলর সাবির হোসেন মিকা, মনির সরদার, সাইফুল ইসলাম, বিল্লাল হোসেন, হাসান খালেকুজ্জামান, এনামুল কবির, আশুর উদ্দীন, বিলকিস খাতুন ও সুরাতন নেচ্ছা প্রমুখ। বাজেট অনুষ্ঠান পরিচালনা করেন পৌরসভার সচিব মনিরুজ্জামান শিকদার।
