ছবির ক্যাপশন:
জীবননগর অফিস:
মহামারি করোনাভাইরাসের প্রার্দুভাব বেড়ে যাওয়ায় জীবননগরে চলছে কঠোর লকডাউন। এই লকডাউনে কর্মহীন হয়ে পড়া জীবননগর পৌরসভার ২ শ জন অসহায় ভ্যানচালক ও মুদি দোকানিকে প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় জীবননগর পৌরসভার আয়োজনে পৌরসভার কার্যলয়ে স্বাস্থ্যবিধি মেনে এ ত্রাণ উপহার দেওয়া হয়।
এদিন জীবননগর পৌরসভার ৯টি ওয়ার্ডের ২ শ জন অসহায় হতদরিদ্র ভ্যানচালক ও মুদি দোকানদারের মধ্যে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১টি সাবান, ১ কেজি লবণ, ১ লিটার সয়াবিন তেলসহ এ ত্রাণ উপহার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, পৌর সচিব জায়েদ হোসেন, পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন, আবুল কাশেম, জামাল হোসেন খোকনসহ পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলাররা উপস্থিত ছিলেন।
