দামুড়হুদা দুধপাতিলায় পশুরহাটে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

আপলোড তারিখঃ 2021-06-30 ইং
দামুড়হুদা দুধপাতিলায় পশুরহাটে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার দুধপাতিলা বাজারে প্রশাসনের অনুমতিহীন ও অবৈধভাবে গড়ে তোলা হয়েছিল পশুর হাট। বিষয়টি জানাজানি হলে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন জয়রামপুর-দুধপাতিলা এলাকার সচেতন নাগরিকসহ স্থানীয় এলাকাবাসী। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসনের। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। জানা যায়, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সার্বিক নির্দেশনায় দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ সেখানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন। দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি চৌকস দল মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করে। মোবাইল কোর্টের অভিযানে স্বাস্থ্যবিধি না মানাসহ সরকারি বিধি-নিষেধ অমান্য করায় বিভিন্নজনকে দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারানুসারে ৩টি মামলায় ৬ জনকে নগদ ১ হাজার ৬ শ টাকা জরিমানা আদায় করা হয়। বিল্লাল হোসেন নামের এক গরু ব্যবসায়ী বলেন, যারা গরু পালন করেন, তারা অনেক সময় বাড়ির সামনে বেঁধে রাখে। আর সেখান থেকেই আমরা গরু কিনে নিয়ে আসি। এটা কোনো হাট না। গরুর মালিকের বাড়ি। যারা অভিযোগ করেছে, তাঁরা ভুল করেছেন। দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ বলেন, করোনাকালীন সময়ে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে জয়রামপুরের দুধপাতিলা গ্রামে অবৈধভাবে গরুর হাট বসানো হয়েছিল। সেখানে গিয়ে জানতে চাওয়া হলে কেউই অভিযোগ স্বীকার করছিল না। পরে হাটের সাথে জড়িতদের বিরুদ্ধ মামলা ও জরিমানা আদায় করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)