ভ্রাম্যমাণ আদালতে আশা সমিতিকে জরিমানা

আপলোড তারিখঃ 2021-06-30 ইং
ভ্রাম্যমাণ আদালতে আশা সমিতিকে জরিমানা ছবির ক্যাপশন:
কালীগঞ্জে সরকারি নির্দেশনা অমান্য করে ঋণের কিস্তি আদায় প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি নির্দেশ অমান্য করে গ্রাহকের কাছ থেকে ঋণের কিস্তি আদায় করার সময় আশা সমিতির কালীগঞ্জ শাখাকে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের ভূষণ স্কুল সড়কে আশা সমিতিকে ৫ হাজার টাকা জরিমানা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রাণী সাহা। এসময় কালীগঞ্জ থানার এসআই সাগর সিকদার ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রাণী সাহা জানান, গতকাল মঙ্গলবার সকালে নিশ্চিন্তপুর এলাকায় ঋণের কিস্তি আদায় করতে যান আশা সমিতির কর্মীরা। এসময় খবর পেয়ে তিনি সেখানে গিয়ে সরকারি নির্দেশ অমান্য করে কিস্তি আদায় করায় আশা সমিতি কালীগঞ্জ শাখাকে ৫ হাজার টাকা করেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো সমিতি গ্রাহকের কাছ থেকে কিস্তি আদায় করতে পারবে না বলেও জানান তিনি। উল্লেখ্য, গত ২৪ জুন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সেলিম রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে করোনা প্রাদুর্ভাবের কারণে এনজির ক্রেডিট প্রোগ্রাম স্থগিত রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)