ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
অবৈধ পথে ভারতে প্রবেশের সময় ঝিনাইদহের মহেশপুর-৫৮ বিজিবির অভিযানে ৯ বাংলাদেশী নারী-পুরুষ আটক হয়েছেন। গতকাল মঙ্গলবার তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- বাগেরহাটের স্মরণখোলা উপজেলার হোন্দাঘাটা গ্রামের মৃত সেকেন্দার আলী খানের ছেলে মো. সোলেমান খান (৪২), একই উপজেলার পশ্চিমখাদা গ্রামের মো. বাহাদুর খানের ছেলে মো. সবুর খান (২৩), পূর্ব খুন্তাকাটা গ্রামের মৃত নুর ইসলাম খানের মেয়ে মোছা. সালমা বেগম (৩০), যশোরের ঝিকরগাছা উপজেলার আমিনী গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে ইমন হোসেন (১৯), একই জেলার বাঘারপাড়া উপজেলার মাইঝালী গ্রামের মৃত সেকেন্দার শেখের ছেলে মোজাম্মেল হোসেন (৪০), ফরিদপুরের সালতা উপজেলার ফুলবাড়ীয়া গ্রামের আব্দুস সামাদ শেখের মেয়ে রোমা শেখ (২৪), একই গ্রামের পান্নু শেখের মেয়ে অন্তরা শেখ (১৮), শরীয়তপুর জেলার চরযাদবপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে এনায়েত হোসেন (৩৮) এবং ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ছোটঘাটপাড়া গ্রামের মৃত বিলাত আলীর মেয়ে মোছা. সোহাগী (৩০)।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুর-৫৮ বিজিবির আওতাধীন বেনীপুর বিওপির জীবননগর উপজেলার আটপিকা নামক স্থান হতে তাঁদের আটক করা হয়। এরা বিনা পাসপোর্টে চোরাই পথে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। গণপরিবহন বন্ধের মধ্যে এসব নারী-পুরুষ কীভাবে সীমান্তে জড়ো হলো, তা সম্পর্কে জানা যায়নি। আটককৃত বাংলাদেশী নাগরিকদের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার বিকেলে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় জীবননগর থানায় মামলা দায়ের হয়েছে।
