জয়রামপুরে গাঁজা গাছসহ আটক সাধু মালিথার কারাদণ্ড

আপলোড তারিখঃ 2021-06-29 ইং
জয়রামপুরে গাঁজা গাছসহ আটক সাধু মালিথার কারাদণ্ড ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা থেকে গাঁজা গাছসহ সাধু মালিথা নামের একজনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা দামুড়হুদা উপজেলার জয়রামপুর কলোনিপাড়ায় অভিযান চালিয়ে গাঁজা গাছসহ তাকে আটক করে। আটককৃত সাধু মালিথা (২৮) ওই এলাকার নিজাম মালিথার ছেলে। আটককৃতকে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের সাধু মালিথা তার পটল ক্ষেতে গাঁজা গাছের আবাদ করেছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিয়ত উল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। এসময় ওই পটল ক্ষেত থেকে ৩টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাধু মালিথাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)