প্রধানমন্ত্রীর দুরদর্শী চিন্তায় এখনো কেউ না খেয়ে মারা যায়নি

আপলোড তারিখঃ 2021-06-29 ইং
প্রধানমন্ত্রীর দুরদর্শী চিন্তায় এখনো কেউ না খেয়ে মারা যায়নি ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণকালে জেলা প্রশাসক নজরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় করোনাভাইরাসজনিত লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া অটোচালকদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার মানবিক সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় শহরের ভিজে স্কুল ফুটবল মাঠে (চাঁদমারী মাঠ) জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২১০ জন ইজিবাইকচালকের হাতে এ মানবিক সহায়তা তুলে দেন। এসময় প্রত্যেককে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি তেল, ১ কেজি চিনি ও মাস্ক মানবিক সহায়তা হিসেবে প্রদান করা হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ মানবিক সহায়তা সামগ্রী বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সাদিকুর রহমান। মানবিক সহায়তা বিতরণকালে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, মহামারি করোনাভাইরাসের কারণে লকডাউনে মানুষের বেঁচে থাকার সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী মানবিক সহায়তা পাঠিয়েছেন। আপনাদের মধ্যে সেগুলো বিতরণ করা হলো। করোনাভাইরাসের সংক্রমণ রোধে আমাদের সচেতন থাকতে হবে। স্বাস্থ্যবিধি মানতে হবে। কোভিডে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা এখন মোটেও কম নয়। এটা দেখে হলেও আমাদের সচেতন হতে হবে। আমাদের মনে রাখতে হবে, করোনাভাইরাস থেকে বাঁচতে হলে সবার আগে সচেতন হওয়া প্রয়োজন। যাঁরা স্বাস্থ্যবিধি মানতে চাচ্ছেন না, তারাই বেশি আক্রান্ত হচ্ছেন। মাস্ক পরাসহ সকল স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। তিনি আরও বলেন, দীর্ঘ করোনাকালীন সময়ে গত বছরও সরকার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। খুব খারাপ সময়ও সুষ্ঠুভাবে সরকার পরিস্থিতি মোকাবেলা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী চিন্তায় এদেশে এখনো কেউ না খেয়ে মারা যায়নি। প্রত্যেক অসহায়ের ঘরে খাবার পৌছে দেওয়া হয়েছে। এবারও প্রধানমন্ত্রী মানবিক সহযোগীতা পাঠিয়েছেন। এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান, জেলা ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাজু প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)