ছবির ক্যাপশন:
গাংনী অফিস:
মেহেরপুরের গাংনী উপজেলার গাঁড়াডোব পোড়াপাড়ার একটি পুকুর থেকে শান্তা খাতুন (১০) নামের ৫ম শ্রেণির এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাতে বাড়ির পাশ্ববর্তী একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে প্রতিবেশীরা। শান্তা গাড়াডোব পোড়াপাড়ার শামীম হোসেনের মেয়ে।
প্রতিবেশী জাব্বারুল জানান, স্কুলছাত্রী শান্তা দুপুরের দিকে পরিবারের কাউকে নাবলে বের হয়। বিকেল পযর্ন্ত বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা খোঁজাখুজি করতে থাকে। একপর্যায়ে বাড়ির পাশ্ববর্তী পুকুরে শান্তা দেহ ভাসতে দেখে প্রতিবেশীরা। পরে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ায় হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
