ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ঝিনাইদহের মহেশপুর ৫৮-বিজিবির হাতে ৫ জন আটক হয়েছেন। গতকাল সোমবার দুপুরে মহেশপুরের লেবুতলা ও জীবননগর উপজেলার করিমপুর বাজার থেকে তাদের আটক করা হয়। বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোমবার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার লেবুতলা গ্রামের সরকারি প্রাইমারি স্কুল এলাকা থেকে বাংলাদেশি নাগরিক চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার গোপালঘাটা গ্রামের মো. নুরুল আলমের ছেলে মো. আব্দুর রহিমকে (২২) আটক করা হয়। অন্যদিকে, জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার করিমপুর বাজার থেকে বাংলাদেশি নাগরিক মাগুরা জেলার সদর থানার দক্ষিণ শিমুলিয়া গ্রামের সুমন্ত বিশ্বাসের ছেলে সুভন বিশ্বাস (২৪), তার স্ত্রী প্রিয়াংকা বিশ্বাস (২২), একই গ্রামের অযুদ্ধ বিশ্বাসের ছেলে সুরঞ্জিত বিশ্বাস (২২) ও নির্পেন বিশ্বাসের ছেলে তরুন বিশ্বাসকে (২৩) আটক করা হয়। তারা সবাই বিনা পাসপোর্টে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন।
