দামুড়হুদায় বিদুৎস্পৃষ্টে ঔষধ ব্যবসায়ী ও যুবলীগ নেতা : শাহীনের মৃত্যু : বিভিন্ন মহলের শোক

আপলোড তারিখঃ 2017-05-16 ইং
দামুড়হুদায় বিদুৎস্পৃষ্টে ঔষধ ব্যবসায়ী ও যুবলীগ নেতা : শাহীনের মৃত্যু : বিভিন্ন মহলের শোক ছবির ক্যাপশন:
দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দেউলি গ্রামের যুবলীগনেতা চিৎলা হাসপাতাল মোড় বাজার কমিটির সভাপতি শাহীন ফার্মেসির সত্বাধীকারী শাহীন হালসনা (৩৫) বিদুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। মঙ্গলবার সকালের দিকে নিজ বাড়ীর বৈদ্যুতিক মটরে গোসল করতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে সে মারা যায়। শাহীন দেওলী গ্রামের নাসির হালসনার ছেলে। পারিবারিক সুত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে দুই কন্যা সন্তানের জনক শাহীন (৩৫) নীজ বাড়ীর মটরে পানি না উঠায় মটরের সাথে সংযুক্ত টিউবওয়েল চেপে পানি তুলতে গেলে আগে থেকে বিদুৎতায়িত থাকা টিউবওয়েলে স্পৃষ্ট হয়ে ঘটনা স্থলেই সে মারা যায়। মৃত্যু শাহীন হালসনা দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা চিৎলা হাসপাতাল মোড় বাজার কমিটির সভাপতি শাহীন ফার্মেসির সত্বাধীকারী ছিলেন। আজ বাদ আছর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন। চুয়াডাঙ্গা-২আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টুসহ সভাপতি রবিউল হোসেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য ও দামুড়হুদা উপজেলা যুবলীগের আহবায়ক শফিউল কবির ইউসুফ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ উদ্দীন, তার অকাল মৃত্যুতে রুহের মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)