এজেন্ট ও বিক্রয় প্রতিনিধিদের মানববন্ধন

আপলোড তারিখঃ 2021-06-28 ইং
এজেন্ট ও বিক্রয় প্রতিনিধিদের মানববন্ধন ছবির ক্যাপশন:
লকডাউনের মধ্যেও নির্বিঘ্নে পত্রিকা বিলিতে পরিচয়পত্রের দাবি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন প্রেসক্লাবের সভাপতি-সম্পাদক নিজস্ব প্রতিবেদক: করোনা মহামারিতে দেশব্যাপী ১ জুলাই থেকে ঘোষিত হচ্ছে কঠোর লকডাউন। এ লকডাউনে চুয়াডাঙ্গার পত্রিকা সরবরাহকারীরা (বিক্রয় প্রতিনিধি, এজেন্ট) চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নিকট পরিচয়পত্র প্রদানের দাবি করেছেন। গতকাল রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একডেমি সংলগ্ন প্রধান সড়কে পরিচয়পত্রের দাবিতে তাঁরা তাৎক্ষণিক এক মানববন্ধন করেন। পত্রিকা সরবরাহকারী ও এজেন্টদের পক্ষে মনিরুজ্জামান মনির বলেন, ‘সরকারের ঘোষণা অনুযায়ী পত্রিকা ও গণমাধ্যম শিল্প লকডাউন এবং শাটডাউনের আওতামুক্ত থাকবে। সে কারণে সকলের বাসা-বাড়ি, ব্যবসা-প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি অফিস আদালতে আমরা এবং আমাদের সরবরাহকারীগণ পত্রিকা সরবরাহ করব। কিন্তু কঠোর লকডাউন ও শাটডাউনে, বিধি-নিষেধ নিশ্চিত করার জন্য মাঠে থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, পুলিশ বাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সে ক্ষেত্রে আমাদের পরিচয়পত্র না থাকলে আমরা হেনস্তার শিকার হব। তাই আমাদের আবেদন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মহোদয় যদি আমাদেরকে একটি করে পরিচয়পত্র দিতেন, তাহলে ভালো হতো।’ বর্ষীয়ান পত্রিকা সরবরাহকারী মিনাজ উদ্দিন বলেন, ‘১৯৮৫ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৩৬ বছর ধরে সুনামের সাথে পত্রিকা সরবরাহের কাজ করে আসছি। এই বয়সে আইনশৃঙ্খলা বাহিনী বা অন্য করো কাছ থেকে অসম্মান পেতে চাই না। তাই আমাদেরকে একটি করে পরিচয়পত্র দেওয়া হোক।’ এবিষয়ে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল-আমিনের নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা ভাবছি। তাঁদের চলাচলে ও পত্রিকা সরবরাহে যাতে কোনো বিঘ্ন না ঘটে, সে বিষয়ে জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি বলেন, ‘শুধু পত্রিকার এজেন্ট বা সরবরাহকারীদের জন্য নয়। স্থানীয় ও জাতীয় পত্রিকায় কর্মরত সাংবাদিক, সংবাদপত্রের সাথে সংশ্লিষ্ট অফিস, সাংবাদিকদের ব্যবহৃত অফিসে সংবাদ সরবরাহ, সংবাদ তৈরি ও প্রেরণের অনুমতির ব্যবস্থাও করা হবে। বিষয়গুলো নিয়ে আমরা জেলা প্রশাসকের নিকট যাব।’ মানববন্ধনে উপস্থিত ছিলেন মনিরুজ্জামান মনির, মুক্তার হোসেন, মিনাজ উদ্দীন, সানী খান, শফিকুল ইসলাম, আব্দুস সালাম, সুজন, ইমরান, আব্দুল মোমিন, সুজন, আসলাম, ইছানুল, ইকবাল হোসেন আসিফ, জুয়েল রানা, আশরাফুল, হাসান, সবদুল, সেলিম, সুমন, আকাশ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)