জীবননগরে লকডাউন অমান্য করায় ৬ পথচারীকে জরিমানা

আপলোড তারিখঃ 2021-06-28 ইং
জীবননগরে লকডাউন অমান্য করায় ৬ পথচারীকে জরিমানা ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে ৫ম দিনের মতো চলছে লকডাউন। লকডাউন না মানা ও স্বাস্থ্যবিধি মেনে না চলায় ৬ পথচারীকে ১০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে জীবননগর পৌর শহরের বিভিন্ন স্থানে জীবননগর থানা পুলিশের সহযোগিতায় জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় লকডাউন না মানা ও স্বাস্থ্যবিধি না মেনে চলাচল করার অপধারে ৬ জন পথচারীকে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় উপস্থিত ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)