চাঁদাবাজি মামলায় জামিনে মুক্তি পেলেন সাংবাদিক জনি

আপলোড তারিখঃ 2021-06-28 ইং
চাঁদাবাজি মামলায় জামিনে মুক্তি পেলেন সাংবাদিক জনি ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরে চাঁদাবাজি মামলায় সাংবাদিক মিজানুর রহমান জনি জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল রোববার জামিনের আবেদন করলে জামিন মঞ্জুর করেন মেহেরপুর জেলা ও দায়রা জজ। জনি ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক গণকণ্ঠ ও চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার জেলা প্রতিনিধি এবং অনলাইন পোর্টাল মেহেরপুর প্রেসের প্রকাশক ও সম্পাদক। জামিনে মুক্ত হয়ে মিজানুর রহমান জনি বলেন, ‘সত্য প্রকাশ করায় হয়রানির উদ্দেশ্যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সঠিকভাবে তদন্তপূর্বক এই ষড়যন্ত্রের জাল থেকে আমাকে মুক্তি দেওয়ার এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। সেই সাথে সকল সাংবাদিক সমাজের সহযোগিতা কামনা করছি।’ উল্লেখ্য, গত ১৬ এপ্রিল অবৈধভাবে মেহেরপুর ভৈরব নদের মাটি বিক্রির সংবাদ পরিবেশন করাকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় চাঁদাবাজির মামলা হয়। গত ৬ জুন তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)