পুলিশের হাতে গাঁজাসহ সরিষাডাঙ্গার রুবেল গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2021-06-27 ইং
পুলিশের হাতে গাঁজাসহ সরিষাডাঙ্গার রুবেল গ্রেপ্তার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদরের মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামের রুবেল নামের একজন গাঁজাসহ গ্রেপ্তার হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে সরিষাডাঙ্গা থেকে তাকে আটক করা হয়। এসময় শরিফ নামে রুবেলের এক সহযোগী পালিয়ে যায়। গ্রেপ্তার রুবেল (৩২) একই গ্রামের জাকের আলীর ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) নীতিশ বিশ্বাস ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফুজ্জামান, শাহিন শেখসহ সঙ্গীয় ফোর্স সরিষাডাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রুবেলকে আটক করে পুলিশ। এসময় তার শরীর তল্লাশি চালিয়ে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এঘটনায় পুলিশ বাদী হয়ে শরিফকে পলাতক দেখিয়ে গ্রেপ্তারকৃত রুবেলের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। আজ তাদেরকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানিয়েছেন সদর থানার পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)