পুলিশের টহল থাকলেও নেই তৎপরতা

আপলোড তারিখঃ 2021-06-27 ইং
পুলিশের টহল থাকলেও নেই তৎপরতা ছবির ক্যাপশন:
মেহেরপুরে কঠোর বিধি-নিষেধের ৩য় দিনে ঢিলেঢালা ভাব সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরে করোনা নিয়ন্ত্রণে জেলাজুড়ে চলছে কঠোর বিধি-নিষেধ। বরাবরের মতোই পুলিশের টহল টিম জেলার বিভিন্ন সড়কে থাকলেও তারা ছিল না তেমন তৎপর। তবে জেলা থেকে গতকালও ছেড়ে যায়নি কোনো বাস। গতকাল শনিবার দুপুর ১২টায় রাস্তা-ঘাটে সাধারণ মানুষের চলাচল ছিল চোখে পড়ার মতো। এদিকে, বিপাকে পড়েছেন খেটে-খাওয়া সাধারণ মানুষ। তাঁরা বলছেন, পেটের দায়ে ঘর থেকে বের হতে হচ্ছে। এসময় রিকশাচালক রায়হান জানান, সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত কোনো আয় হয়নি তাঁর। সরকারি সহযোগিতার দাবি করেন তিনি। এদিকে বড় বাজারের ব্যবসায়ী আজিজুল হক বলেন, ‘দোকান বন্ধ থাকলেও খোলা রয়েছে সরকারি-বেসরকারি অফিসসহ গরুর হাট। সেখানে কী করোনা নেই? শুধু দোকান নয় সব কিছু বন্ধ করে করোনা মোকাবিলা করতে হবে। শুধু তাই নয়, রাস্তায় মানুষের আনাগোনা বেড়েছে। মানুষের চলাচল রোধে প্রশাসনকে নজর রাখতে হবে।’ মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনসুর আলম বলেন, ‘লকডাউন বাস্তবায়নে প্রশাসন তৎপর রয়েছে। করোনার বিস্তার রোধে যা যা করণীয়, তাই করা হবে। কোনোস্থানে বিধিভঙ্গের ব্যাপারে তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে। সেইসঙ্গে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’ জেলা সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন জানান, জেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। গত শুক্রবার নমুনা শনাক্তের হার ৬৬ শতাংশ। জেলায় নতুন করে ১৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এসময় করোনায় মৃত্যু হয়েছে দুজনের। এ পর্যন্ত জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৬০১ জন। এদের মধ্যে মারা গেছেন ৩৯ জন। আর সুস্থ হয়েছেন ১ হাজার ৬৯ জন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)