ছবির ক্যাপশন:
জীবননগর অফিস:
জীবননগর উপজেলায় সরকারি নির্দেশনা উপেক্ষা করে দোকান খোলা, মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি না মানায় ৯টি মামলায় ৪ হাজার ২ শ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত জীবননগর পৌর এলাকার বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামসহ পুলিশের একটি টিম।
