ঝিনাইদহে ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭৯, দুজনের মৃত্যু

আপলোড তারিখঃ 2021-06-26 ইং
ঝিনাইদহে ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭৯, দুজনের মৃত্যু ছবির ক্যাপশন:
ঝিনাইদহ: সীমান্তবর্তী ঝিনাইদহ জেলায় করোনা রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় সর্বোচ্চ ১৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৬১ ভাগ। সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, গতকাল শুক্রবার সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাব থেকে ২৯৩ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে ১৭৯ জনের ফলাফল পজিটিভ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৮৯০ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে ১ জন ও হরিণাকুণ্ডুতে একজন মারা গেছেন। এনিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮০ জনে। ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন-অর-রশিদ বলেন, হাসপাতালে প্রতদিনি নতুন নতুন করোনায় আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে। কিন্তু পর্যাপ্ত চিকিৎসক না থাকায় হিমশিম খেতে হচ্ছে। তাছাড়া অক্সিজেনের মজুদ কমে এসেছে। বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে ৭১ জন করোনা রোগী ভর্তি আছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)