তিন দিন ধরে নিখোঁজ চার সন্তানের জননী

আপলোড তারিখঃ 2021-06-26 ইং
তিন দিন ধরে নিখোঁজ চার সন্তানের জননী ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকার চার সন্তানের জননী জরিনা বেগম নামে এক নারী নিখোঁজ হয়েছেন। গত বুধবার থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। জরিনা বেগম উপজেলার আড়পাড়া গ্রামের আরশেদ গাজীর স্ত্রী। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে গত বৃহস্পতিবার কালীগঞ্জ থানায় একটি জিডি করেছেন নিখোঁজ নারীর বড় ছেলে হাফিজুর রহমান। হাফিজুর রহমান জানান, তাঁর মা কাপড়ের ব্যবসা করতেন। গত বুধবার সকাল ৭টার দিকে কুষ্টিয়ার পোড়াদাহ এলাকায় যাওয়ার উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তাঁর মাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতেও খোঁজ করেছি। কোথাও পাইনি। মায়ের মোবাইল নম্বরটিও বন্ধ রয়েছে। তাঁর মায়ের পরনে একটি কালো বোরখা ও হাতে ব্যাগ ছিল। যদি কেউ তার মায়ের খোঁজ পান তাহলে ০১৭৪৭-৫০৫৩১২ এই মোবাইল নম্বরে জানানোর অনুরোধ জানিয়েছেন। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি জিডি হয়েছে। নিখোঁজ নারীকে জীবিত উদ্ধারের চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)