‘জ্বিনের আছরে’ নারিকেল গাছের মাথায় গৃহবধূ!

আপলোড তারিখঃ 2021-06-26 ইং
‘জ্বিনের আছরে’ নারিকেল গাছের মাথায় গৃহবধূ! ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ‘জ্বিনের আছরে’ রাতে নিজের অজান্তেই নারিকেল গাছের মাথায় উঠে পড়েন তাহমিনা খাতুন (২২) নামে এক গৃহবধূ! খবর পেয়ে তাঁকে উদ্ধার করেন মহেশপুর ফায়ার সার্ভিসের সদস্যরা। ঘটনাটি গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেগমপুর গ্রামে ঘটে। তাহামিনা একই গ্রামের মো. হাসানের স্ত্রী। ওই গৃহবধূর পরিবার জানায়, জ্বিনের সমস্যা আছে তাহমিনার। জ্বিন-ই তাঁকে রাতের অন্ধকারে ঘর থেকে বের করে নিয়ে নারিকেল গাছের মাথায় ওঠায়। তবে চিকিৎসকরা বলছেন, তাহমিনা মানসিক বিকারগ্রস্ত রোগী। তাঁর মানসিক রোগ বিশেষজ্ঞ কোনো চিকিৎসকের দ্বারা চিকিৎসা প্রয়োজন। জানা গেছে, আগে থেকেই জ্বিনের সমস্যা রয়েছে তাহমিনার। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে হঠাৎ তাহমিনাকে ঘরে না দেখে খোঁজাখুঁজি শুরু করে তাঁর পরিবারের লোকজন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি নারিকেল গাছের মাথার ওপর থেকে আওয়াজ আসে ‘আমাকে নামা, নিয়ে গেল আমাকে’। পরে গাছটির মাথায় টর্চলাইট মেরে দেখা যায়, গাছের মাথায় বসে আছেন তাহমিনা! এ অবস্থায় তাঁকে নামানোর সব চেষ্টা বিফলে গেলে মহেশপুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টার পর তাহমিনাকে গাছের মাথা থেকে নামিয়ে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা। গাছ থেকে গৃহবধূকে নামানো বিষয়টি নিশ্চিত করে মহেমপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রমেশ কুমার সাহা জানান, গাছ থেকে নামানোর সময় তাহমিনার জ্ঞান ছিল না। উদ্ধার কাজ শেষে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) ঝিনাইদহের সাধারণ সম্পাদক ডা. রাশেদ আল মামুন জানান, জ্বিন বা পরী নয়, মানসিক সমস্যার কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে। এ ধরনের রোগীদের উন্নত চিকিৎসার জন্য মানসিক রোগ বিশেষজ্ঞ কোনো চিকিৎসকের শরণাপন্ন হওয়া আবশ্যক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)