হাউলী ইউনিয়নে কর্মহীন মানুষের মধ্যে খাদ্য-সামগ্রী বিতরণ

আপলোড তারিখঃ 2021-06-25 ইং
হাউলী ইউনিয়নে কর্মহীন মানুষের মধ্যে খাদ্য-সামগ্রী বিতরণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নে চলমান ১৪ দিনের লকডাউনে কর্মহীন মানুষের মধ্যে ৪ শ প্যাকেট খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়েছে। হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজান উদ্দীন উপস্থিত থেকে এ খাদ্য-সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে হাউলী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কার্ডধারী প্রতি বাড়ি বাড়ি এ খাদ্য-সামগ্রী পৌঁছিয়ে দেওয়া হয়। জানা যায়, দামুড়হুদা উপজেলায় করোনাভাইরাস বৃদ্ধি পাওয়ায় ১৪ দিন লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন। এতে অনেক মানুষের কাজ না থাকায় কর্মহীন হয়ে পড়েন। হাউলী ইউনিয়নের প্রতি ওয়ার্ডের সদস্যরা প্রতেক কর্মহীনদের বাড়ি বাড়ি গিয়ে ৪ শ প্যাকেট খাদ্য-সামগ্রী পৌঁছে দেন। খাদ্য-সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, ৫ শ গ্রাম সয়াবিন তেল, ৫ শ গ্রাম লবণ ও ১টি মাস্ক। এসময় উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়নের মেম্বার রওশানারা খাতুন, মোমেহার খাতুন রহিমা খাতুন, সাবিনা ইয়াসমিন, জাহাঙ্গীর আলম টিক্কা, আব্দুল হান্নান, শহিদুল ইসলাম, রিকাত আলী, শাহাজামাল হোসেন, আব্দুল হান্নান পটু, আব্দুল্লাহ সেলিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন হাউলী ইউনিয়ন পরিষদের সচিব নাঈম উদ্দীন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)