আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা ফেরেজুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

আপলোড তারিখঃ 2021-06-24 ইং
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা ফেরেজুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার ভাঙবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফেরেজুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে দাফন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে ভাঙবাড়িয়া ফুটবল মাঠে মরহুমের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদান করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবীর, বড় গাংনী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বশির উদ্দীন বিশ্বাস মালিথা, হাটবোয়াালিয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ মেজবাহুর দ্বারাইন ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের চৌকস দল। জানা গেছে, ভাঙবাড়ীয়া গ্রামের প্রামাণিক পাড়ার মৃত জহির উদ্দীন প্রামাণিকের ছেলে বীর মুক্তিযোদ্ধা ও ভাঙবাড়ীয়া ইউপি সাবেক চেয়ারম্যান ফেরেজুল ইসলাম গত মঙ্গলবার রাত ১০টার দিকে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যায়। পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তাঁর ভাতিজা সকলের কাছে দোয়া কামনা করেছে। গার্ড অব অনার প্রদান শেষে জানাজার নামাজ পড়ান সাবেক ইউপি সদস্য নগরবোয়ালিয়া মসজিদের ইমাম মাওলানা মনিরুদ্দিন। এদিকে, তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ভাঙবাড়ীয়া ইউপি চেয়ারম্যান কাওসার আহমেদ বাবলু, সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি ও হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি জিনারুল ইসলাম বিশ্বাস, হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নাহিদ হাসনাত সোহাগ, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেল্টু, বীর মুক্তিযোদ্ধা খোসদেল আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নাফ আলী, বীর মুক্তিযোদ্ধা সৈয়ব উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আবুছদ্দীন মুহুরী প্রমুখ। অন্যান্য কর্মকাণ্ডে ও সঞ্চালনায় ছিলেন উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাসেম মাস্টার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)