দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে ২১ জনের জরিমানা

আপলোড তারিখঃ 2021-06-23 ইং
দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে ২১ জনের জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলাজুড়ে চলমান লকডাউনে সরকারি নির্দেশ অমান্য করে অপ্রয়োজনে বাড়ির বাইরে বের হওয়ায় ২১ জনকে ৬ হাজার ৫ শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান এবং দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ। গতকাল মঙ্গলবার দিনভর বিভিন্ন স্থানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জানা যায়, দামুড়হুদা উপজেলায় করোনাভাইরাস বৃদ্ধি পাওয়ায় পুরো উপজেলাজুড়ে ১৪ দিনের ‘লকডাউনের’ নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ ধারাবাহিকতায় মানুষকে ঘরে রাখতে প্রতিনিয়ত টহল দিচ্ছে উপজেলা প্রশাসন। রাস্তার মেইন মেইন স্থানে গাছের গুড়ি ও বাঁশ বেধে চলাচল সীমিত করার পরও সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা ও রাস্তায় চলাচল করার অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা ও সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬ ধারা অনুসারে ২১ জনকে ৬ হাজার ৫ শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ‘লকডাউনের’ ৮ম দিনে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী গতকাল ৮ জন ব্যক্তির করোনা পজিটিভ হয়। এ পর্যন্ত দামুড়হুদায় রোগীর পজিটিভ হয় ৬৮৩ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩৯ জন। দামুড়হুদা ও চুয়াডাঙ্গা হাসপাতালে মৃত্যু হয়েছে ২৫ জনের। মোট হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ২১৬ জন রোগী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)