মুজিবনগরে ভ্রাম্যমাণ আদালতে ৮ জনকে জরিমানা

আপলোড তারিখঃ 2021-06-23 ইং
মুজিবনগরে ভ্রাম্যমাণ আদালতে ৮ জনকে জরিমানা ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: মেহেরপুরের মুজিবনগরে করোনাভাইরাসের বিস্তার রোধকল্পে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মাস্ক ব্যবহান না করায় এবং সন্ধ্যা ছয়টার পর দোকানপাট খোলা রাখার কারণে ৮ জনকে ৫ হাজার ৮ শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দেশজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ, তাই স্বাস্থ্যবিধি মানাতে কঠোর হচ্ছে প্রশাসন। মাস্ক না পরায় এখনো মানুষ নানা অজুহাত দেখাচ্ছেন। সন্ধ্যার পর গ্রামে কিছু স্থানে মোড়ে মোড়ে জটলা পাকিয়ে আড্ডা দিচ্ছেন, যা কোনোভাবেই কাম্য নয়। করোনা প্রতিরোধে প্রশাসন, পুলিশ, সাংবাদিক থেকে শুরু করে সকল শ্রেণি-পেশার মানুষকে একসাথে কাজ করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তাই প্রতিদিনের ন্যায় গতকালও ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এসময় মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার, দারিয়াপুর বাজার, বিদ্যাধরপুর ও মোনাখালী বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ জনকে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৫ হাজার ৮ শ টাকা জরিমানা করেন। এই ভ্রাম্যমাণ আদালতে সার্বিক সহায়তা প্রদান করেন মুজিবনগর থানার এসআই সুভাষ ও পুলিশ সদস্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)